৭ দিন ধরে বান্দরবা‌নের সঙ্গে সড়ক যোগা‌যোগ বন্ধ

‌বান্দরবান প্র‌তি‌নি‌ধি
১৫ জুলাই ২০১৯, ১২:৪০আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১২:৫৪

বান্দরবানে প্লাবিত এলাকা গত ৭ ‌দিন ধ‌রে বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগা‌যোগ বন্ধ র‌য়ে‌ছে। ফলে নিত্য প্র‌য়োজনীয় পণ্যের সংকট দেখা দি‌য়ে‌ছে বান্দরবা‌নে। তবে জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্ন‌তি হ‌য়ে‌ছে। রবিবার (১৪ জুলাই)  বিকাল থে‌কে আবহাওয়া ‌কিছু ভালো থাকায় সাঙ্গু নদীর পানি নাম‌তে শুরু ক‌রে‌ছে।

বান্দরবান সদরের পৌর এলাকার ইসলামপুর, বালাঘাটা পুলপাড়া, নোয়াপাড়া,উজানীপাড়া,মেম্বারপাড়াসহ আশপাশের নিম্নাঞ্চলের পানি নামতে শুরু করায় জনজীবনে স্বস্তি ফিরে আস‌তে শুরু ক‌রে‌ছে। জেলার লামা, থানচি, আলীকদমসহ বি‌ভিন্ন উপ‌জেলার পা‌নিও কম‌তে শুরু ক‌রে‌ছে।

বান্দরবানে প্লাবিত এলাকা দুর্গত এলাকার পরিবারগু‌লো জেলার ১৪৫টি আশ্রয়কে‌ন্দ্রে আশ্রয় নি‌য়ে‌ছে। এসব আশ্রয়কে‌ন্দ্রে জেলা প্রশাসন, পৌরসভা, সেনাবাহিনীর পক্ষ থে‌কে ত্রাণ সহায়তা প্রদান ক‌রছে।

এ বিষ‌য়ে বান্দরবান সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা নোমান হো‌সেন প্রিন্স ব‌লেন, আশ্রয়কে‌ন্দ্রে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। পানি নামতে শুরু করেছে। ত‌বে সারাদেশের সঙ্গে  বান্দরবা‌নের সড়ক যোগা‌যোগ এখ‌নও বন্ধ র‌য়ে‌ছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল: কেন বিরোধী দলের আপত্তি
সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল: কেন বিরোধী দলের আপত্তি
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮, মামলা ৫০
বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: এটিএম আজহার
বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: এটিএম আজহার
অফিসে স্বাস্থ্যকর খাবারে কী থাকা উচিত?
অফিসে স্বাস্থ্যকর খাবারে কী থাকা উচিত?
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান