এক বছরেও শেষ হয়নি খাগড়াছড়িতে ৭ জনকে হত্যার তদন্ত

খাগড়াছড়ি প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ১২:৫৩আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৩:০৭

খাগড়াছড়ি খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজার ও পেরাছড়ায় সাত জনকে হত্যার ঘটনার তদন্ত এক বছরেও শেষ করতে পারেনি পুলিশ। যদিও ওই সময় হতাহতদের পরিবার ও সংগঠনের কেউ মামলার বাদীর হয়নি। অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে পুলিশ হত্যা মামলা করে। তার তদন্ত করছে চট্টগ্রাম বিভাগের পিবিআই।

খাগড়াছড়ির পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, এ ঘটনায় নিহতদের স্বজনরা বাদী না হওয়ায় পুলিশের উপ-পরিদর্শক গৌতম চন্দ্র দে বাদী হয়ে মামলা করেন। খাগড়াছড়ি জেলা পুলিশ থেকে অধিকতর তদন্তের স্বার্থে মামলাটি চট্টগ্রাম পিবিআইয়ে পাঠিয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন।

খাগড়াছড়ির জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন,স্বনির্ভর বাজারে হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসনের গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে আঞ্চলিক সংগঠনগুলোর অভ্যন্তরীণ কোন্দলে এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানানো হয়েছে।  ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দুর্গম এলাকায় সড়ক নির্মাণসহ ৫টি সুপারিশ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৮ আগস্ট সকালে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারে ইউপিডিএফ প্রসীত গ্রুপের এক বিক্ষোভ সমাবেশের প্রস্তুতিকালে সন্ত্রাসীরা গুলি করে। এ ঘটনায় ইউপিডিএফ প্রসীত গ্রুপ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি শাখার তৎকালীন সভাপতি তপন চাকমাসহ সংগঠনের ৪ নেতাকর্মী নিহত হয়। বাকি তিন জন ছিল সাধারণ মানুষ।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি