চট্টগ্রামে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ আগস্ট ২০১৯, ২১:৩০আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২১:৪০

আটক রোহিঙ্গা যুবক ফয়সাল

চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্ট করতে আসা মোহাম্মদ ফয়সাল নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন পাসপোর্ট অফিসের পরিচালক মো. আবু সাঈদ।

আটক ফয়সাল চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল লতিফপুর গ্রামের ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে এসেছিল। ঠিকানায় সে তার বাবার নাম লিখেছিল মোহাম্মদ নাসিম এবং মায়ের নাম লিখেছিল শমজিদা বেগম।

আবু সাঈদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আটক রোহিঙ্গা যুবক পাসপোর্ট করতে আসলে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের সরবরাহ করা রোহিঙ্গাদের ফিঙ্গার প্রিন্টের সংরক্ষিত ডাটাবেজের সঙ্গে তার আঙ্গুলের ছাপ মিলে যায়। নিশ্চিতভাবে রোহিঙ্গা শনাক্ত হওয়ার পর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেও তা স্বীকার করে। তার কাছ থেকে মিয়ানমারের নাগরিকত্বের একটি রেজিস্ট্রেশন কার্ড পাওয়া যায়। রেজিস্ট্রেশন নম্বর হলো- ১৮৮২২০১৯০৫০২১১১৫১১। ওই কার্ডে তার বাবার নাম সোনা মিয়া এবং মায়ের নাম আনোয়ারা বেগম লেখা আছে। ’

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে সে আরও জানিয়েছে, তার বয়স যখন ৪-৫ বছর, তখন সে কক্সবাজার আসে। ভুয়া ঠিকানা এবং বাবা-মার নাম ব্যবহার করে বাংলাদেশের নাগরিক হিসেবে পাসপোর্ট করার চেষ্টা করেছে। তাকে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী