অর্থ আত্মসাতের অভিযোগে যুবলীগ নেতা ক্যা‌চি অং‌ মারমা‌ গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৭

বান্দরবানে যুবলীগ নেতা ক্যা‌চি অং‌ মারমা‌ গ্রেফতার

বান্দরবা‌নে অগ্রণী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে সদর উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি ক্যা‌চি অং মারমা‌কে গ্রেফতার ক‌রে‌ছে দুদক। সোমবার সকা‌লে জেলা প্রশাস‌কের কার্যালয়ের সামনে থেকে তা‌কে গ্রেফতার করা হয়। দুদকের চট্টগ্রাম ২ স‌জেকা’র উপপ‌রিচালক মো. জাফর সা‌দেক শিবলী এ কথা জানান।

তিনি জানান, বান্দরবান অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক বিজয় বড়ুয়াসহ পু‌লিশ ও দুদ‌কের একটি দল নিয়ে তিনি ক্যা‌চি অং মারমা‌কে গ্রেফতার করেছেন।

দুদকের উপপ‌রিচালক আরও জানান, নিবারণ চন্দ্র তঞ্চঙ্গ্যাসহ কয়েকজন বান্দরবা‌নের ডলুপাড়া ও বাকীছড়াসহ সদর উপ‌জেলার আদা ও হলুদ চাষিদের ঋণ দেওয়ার জন্য ২০১১-১২ ও ২০১২-১৩ সা‌লে অগ্রণী ব্যাংক থেকে ২৮ লাখ ৯০ হাজার টাকা তোলেন। তারা চাষিদের মাঝে মাত্র ১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করে বাকি ২৭ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করেন। এই অভিযোগ পাওয়ার পর দুদক তা অনুসন্ধান করে প্রাথমিক সত্যতা পায়। পরে গত ২১ জুলাই  চট্টগ্রা‌ম নগরীর জিইসি মোড়ের বাসা থেকে বান্দরবান বাজার শাখার অগ্রণী ব্যাংকের সাবেক ম্যানেজার নিবারণ চন্দ্র তঞ্চঙ্গ্যাকে (৫৯) গ্রেফতার করে দুদক। এর পর তার দেওয়া স্বীকা‌রো‌ক্তি‌তে ক্যা‌চি অং‌য়ের নাম উঠে এলে সোমবার তাকে গ্রেফতার করা হয়।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম