অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ অক্টোবর ২০১৯, ১৬:৩৪আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৭:৩৫

সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই নারীসহ একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটায় চাতুরি চৌমুহনী এলাকার চৌমুহনী শশী কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও তিন জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করে জানান, আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনোয়ারা থানার ওসি মো. দুলাল মাহমুদ জানান, ‘অসুস্থ শ্বশুরকে চিকিৎসা শেষে চট্টগ্রাম শহর থেকে অ্যাম্বুলেন্সে বাঁশখালীতে নিয়ে যাওয়ার সময় সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। চার জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা সবাই একই পরিবারের। বিস্ফোরণে ঘটনাস্থলে নিহত দুই জনের মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায়।’

নিহতরা হলেন, বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার খলিলুর রহমানের ছেলে মফিজুর রহমান (৭০), মফিজুর রহমানের ছেলের বউ জয়নাব বেগম (২৮) ও বুলবুল আক্তার (২৫)। আহতরা হলেন, সাহাব উদ্দিন (২৫), নেজাম উদ্দিন (২০) ও অ্যাম্বুলেন্সের হেলপার মোহাম্মদ মুন্না (২৫)।

এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকাল সোয়া ৩টার দিকে চার জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে এক নারী ছিলেন। হাসপাতালে ভর্তি করার পর বুলবুল আক্তার নামের ওই নারী মারা যান।’

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে