চাঁদপুরে লঞ্চ চলাচল শুরু

চাঁদপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৯, ১১:২৫আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১১:৫৭

চাঁদপুর লঞ্চঘাট

চাঁদপুরে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বন্ধ থাকা লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে যাত্রীবাহী লঞ্চগুলো ছেড়ে যেতে শুরু করেছে। এছাড়া চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

লঞ্চ মালিক প্রতিনিধি বিপ্লব সরকার বলেন, ‘শুক্রবার রাত থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্যোগ কেটে যাওয়ায় আজ (১১ নভেম্বর) ভোর ৬টা থেকে চাঁদপুর-ঢাকা রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চাঁদপুর হরিনা ফেরিঘাট ম্যানেজার ফয়সাল আলম চৌধুরী জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে শনিবার সকাল থেকে চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এর ফলে নদীর দু’পাড়ে কয়েকশ’ পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। তবে সোমবার ভোর ৫টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে নতুন নিয়ম, বাংলাদেশি পর্যটকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ
দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে নতুন নিয়ম, বাংলাদেশি পর্যটকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ
গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার আরও ৫, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার
গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার আরও ৫, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
৫০ লাখের বিমার লোভে বোনকে হত্যা, ৯ বছর পর গ্রেফতার ভাই
৫০ লাখের বিমার লোভে বোনকে হত্যা, ৯ বছর পর গ্রেফতার ভাই
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে