ভালোবাসা দিবসে দুস্থদের জন্য খাবার ও ফুল

কুমিল্লা প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৪

ভালোবাসা দিবসে দুস্থদের জন্য খাবার ও ফুল সুবিধাবঞ্চিত দুস্থদের সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করেছে কুমিল্লার লাকসামের একদল স্বেচ্ছাসেবী। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) লাকসাম রেলওয়ে জংশন প্ল্যাটফর্মে পথশিশুদের খাবার ও ফুল দেয় স্বপ্ন রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।

শুরুতে সুবিধাবঞ্চিতদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে দীর্ঘ সময় তাদের সঙ্গে গল্প করেন স্বেচ্ছাসেবীরা। শেষে দুপুরের খাবারের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ইমরান হোসেন বলেন, ‘বছরে শত শত দিবস আসে আর যায়। এসব দিবসে বর্ণাঢ্য আয়োজন কেবল সমাজের বিত্তবানদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তের প্রথম দিনে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ।’

এসময় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের উপজেলা শাখার সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ ফারুকসহ আরও অনেকে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম