বিনা পারিশ্রমিকে ধান কেটে দিলো যুবলীগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২০, ০৯:৫৪আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৯:৫৪

ধান কাটছেন যুবলীগের নেতাকর্মীরা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরলক্ষ্মী গ্রামের দরিদ্র কৃষকের এক একর জমির ধান কেটে মাড়াই করে দিয়েছেন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। সোমবার (২৭ এপ্রিল) ডাকাতিয় নদীর পাশের বিলে যুবলীগের  প্রায় র্অধ শতাধিক  নেতাকর্মীকে নিয়ে তারা কৃষক বাসেদ আখনের জমির ধান কাটেন।

উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মামুন বিন জাকারিয়া, যুগ্ম-আহ্বায়ক কৌশিক সোহেল ও জহির হোসেন পাটওয়ারীর নেতৃত্বে র্অধ শতাধিক নেতাকর্মী ধান কেটে মাড়াই করে দেন।
শ্রমিক সংকটের মাঝে বৃষ্টির কারণে ফসল হারানো শঙ্কায় ধান কেটে দেওয়ার জন্য সোহেলেকে ফোন করেন ওই কৃষক। ফোন পেয়ে  তিনি নেতাকর্মী নিয়ে এসে ধান কেটে  মাড়াই করে দেওয়ার ব্যবস্থা করেন।

ধান কাটছেন যুবলীগের নেতাকর্মীরা
সোহেল জানান,  প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কৃষকের ধান কাটতে সহযোগিতা করছি।   করোনার প্রার্দুভাবে ধান কাটার শ্রমিক সংকটের কারণে  রায়পুর উপজেলা কৃষক যুবলীগ বাসেদ আখন সহ প্রায় ১৫/১৬  জন কৃষকের ১৬/১৭ একর ধান কেটে দিয়েছি। আরও যেসব কৃষক ধান কাটতে পারবেন না আমাদেরকে জানালে তাদের ধান কেটে দেবো। 
বাসেদ আখন বলেন, ‘যুবলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে দেওয়া আমি খুব খুশি। এমনিতে শ্রমিক সংকট তার ওপর ঝড়-বৃষ্টি, আমি মহা দুশ্চিন্কায় ছিলাম। তারা ধান কেটে মাড়াই করে দেওয়া আমার ধান গুলো ঘরে তুলতে পারলাম।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের
টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা গণঅধিকার পরিষদের
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা গণঅধিকার পরিষদের
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, আশ্রয়হীন প্রাণীদের জন্য ভালোবাসার বার্তা
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, আশ্রয়হীন প্রাণীদের জন্য ভালোবাসার বার্তা
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত