নোয়াখালীতে ধর্ষণবিরোধী লংমার্চের সমাপনী

নোয়াখালী প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২০, ০০:১০আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০০:১১

পাহাড়ে নোয়াখালীতে ধর্ষণবিরোধী লংমার্চের সমাপনী সমতলে অব্যাহত ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে ৯ দফা দাবিতে ঢাকা-নোয়াখালী লংমার্চের সমাপনী হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকালে নোয়াখালী জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাপনী সভা অনুষ্ঠিত হয়।

এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাসে করে বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মী, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা ঢাকা থেকে হেটে ও বাসযোগে নোয়াখালীর উদ্দেশে রওনা হন।

শনিবার সমাপনী সভার সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন। সঞ্চালনা করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র নোয়াখালীর সাধারণ সম্পাদক পলাশ। সমাবেশে বিভিন্ন বাম ও প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, তনু হত্যা, নুসরাত হত্যা, আদিবাসি নারী ও গার্মেন্টের নারী শ্রমিকরা কাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। সাড়ে ৩ বছরের শিশুসহ ৮২ বছরের বৃদ্ধা কেউই রেহাই পাচ্ছে না। ফেনীতে লংমার্চে হামলা করে ক্ষমতাসীনরা প্রমান করেছে, তারা ধর্ষণের সংস্কৃতি অব্যাহত রাখবে।

নোয়াখালীতে ধর্ষণবিরোধী লংমার্চের সমাপনী সমাবেশ থেকে নেতারা ১৯ অক্টোবর সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ও ২১ অক্টোবর সারাদেশে রাজপথ অবরোধের ঘোষণা দেন। পরে, বিকালে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাপনী বক্তব্যের মাধ্যমে লংমার্চ সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী