আইপিএল নিয়ে জুয়া থামাতে খেলার সময় বন্ধ থাকবে ক্যাবল লাইন

ফেনী প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২০, ১২:০৫আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১২:০৮

জনসচেতনা বাড়াতে চলছে মাইকিং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলাকে কেন্দ্র করে চলা জুয়া থামাতে পরশুরাম পৌর এলাকাসহ উপজেলায় আইপিএল এর ম্যাচ চলাকালীন ক্যাবল লাইনের সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জুয়া বন্ধে পৌরসভার পক্ষ থেকে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।

পরশুরাম পৌরসভার নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘আইপিএল খেলাকে কেন্দ্র করে পরশুরাম উপজেলার তরুণদের মধ্যে জুয়া খেলার প্রবণতা কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খেলা শুরু হওয়ার সময় থেকে যতক্ষণ খেলা শেষ না হয়, ততক্ষণ পুরো এলাকার ক্যাবল সংযোগ বন্ধ রাখা হবে।’

তিনি আরও বলেন, ‘আইপিএল চলাকালীন এই এলাকার হাজার হাজার তরুণ, যুবকরা চায়ের দোকানে জুয়া খেলে। এই বিষয়ে অনেক পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ আসার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের কাছে এমনও অভিযোগও আছে যে, আইপিএলের ম্যাচকে কেন্দ্র করে জুয়া খেলার টাকা জোগাড় করার জন্য যুবকরা অর্ধেক দামে নিজেদের মোটরসাইকেল, ব্যাটারি চালিত যান বিক্রি করেছে।’

ক্যাবল সংযোগ বন্ধ রাখার পাশাপাশি এলাকার ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিও সীমিত রাখা হবে বলে জানান নিজাম উদ্দিন চৌধুরী সাজেল।

তিনি জানান এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে কিনা তা নজরদারি করতে পৌরসভা প্রশাসনের পক্ষ থেকে টিম মাঠে করা হয়েছে।

এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বা লিখিত নির্দেশনা দেওয়া হয়নি উপজেলা প্রশাসনকে।

পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার ইয়াছমিন আকতার জানান তিনি এই নির্দেশনা সম্পর্কে মৌখিকভাবে জানতে পেরেছেন।

পরশুরাম ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের ম্যানাজার আবুল কালাম জানান, খেলা চলাকালীন পরশুরামের ক্যাবল টিভি নেটওয়ার্ক ( ডিশ) ও ওয়াইফাই সংযোগ বন্ধ থাকবে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী