৩৩ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ, আটক ২

খাগড়াছড়ি প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২০, ০৭:৩৯আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ০৭:৩৯

খাগড়াছড়ি অবৈধভাবে নিয়ে আসা ১২৪ পিস ভারতীয় শাড়ি ও ২৮ লাখ ৮০ হাজার পিস ভারতীয় ওষুধ আটক করেছে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশ। আটককৃত শাড়ি ও ওষুধের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩২ লাখ ৬৬ হাজার টাকা।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ জানান, মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলীর নেতৃত্বে বুধবার (২৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থ তবলছড়ি-মাটিরাঙ্গা পাকা সড়কের উপর হতে জিপগাড়ি নং-চট্টগ্রাম-গ-২৫৩২ তল্লাশি করে ২২টি প্লাস্টিকের বস্তা হতে এসব অবৈধ ভারতীয় শাড়ি ও ওষুধ উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় জড়িত থাকার অপরাধে মাটিরাঙা থানার আদর্শপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. শাহ আলম ও মোহাম্মদ আমির মিয়ার ছেলে মো. এছহাক মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে মাটিরাঙ্গা থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি/২৫ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত