সন্তু লারমার বিরূদ্ধে ‘রাষ্ট্রবিরোধী’ কর্মকাণ্ডের অভিযোগ বাঙালি নেতার

খাগড়াছড়ি প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ১৮:১৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৮:২০

সন্তু লারমার বিরূদ্ধে ‘রাষ্ট্রবিরোধী’ কর্মকাণ্ডের অভিযোগ বাঙালি নেতার ‘রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করার পরেও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন প্রতিমন্ত্রীর মর্যাদার আঞ্চলিক পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) চেয়ারম্যান সন্তু লারমা।’ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি), খাগড়াছড়ি জেলা সভাপতি আবদুল মজিদ এই অভিযোগ করেছেন। আঞ্চলিক পরিষদের দ্রুত নির্বাচন এবং সন্তু লারমার অপসারণ দাবি করেছেন তিনি।

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে পিসিএনপির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এই সময় আবদুল মজিদ বলেন, ‘সন্তু লারমার নেতৃত্বে পিসিজেএসএস ও প্রসীত বিকাশ খীসার নেতৃত্বে ইউপিডিএফসহ পাহাড়ে চারটি পাহাড়ি সশস্ত্র আঞ্চলিক সংগঠনের চাঁদাবাজি, হত্যা, গুম, খুন, অপহরণের মতো জঘন্য কর্মকাণ্ডে অতিষ্ঠ সাধারণ মানুষ। সন্ত্রাসীদের কাছে এখানকার বাঙালিদের পাশাপাশি সাধারণ পাহাড়িরাও এখন জিম্মি।’

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, কেন্দ্রয়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, মো. লোকমান হোসেন, জেলা শাখার সহ-সভাপতি মো. তাহেরুল ইসলাম, মো. হেলাল উদ্দিনসহ আরও অনেকে অংশ নেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী