ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া রেললাইন প্রকল্পভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২১, ০২:০৮আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০৩:১৭

ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া রেললাইন সরকারের অগ্রাধিকার প্রকল্পে যুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া রেললাইন আন্দোলন বাস্তবায়ন কমিটি।

আন্দোলন কমিটির মূল সংগঠন মানিকগঞ্জ প্রেসক্লাব ও বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের আয়োজনে শনিবার দুপুরে পাটুরিয়া ঘাটে পদ্মা রিভারভিউতে মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন জেলা প্রেসক্লাবের সভাপতি ও আন্দোলন কমিটির আহ্বায়ক গোলাম ছারোয়ার ছানু।

আন্দোলন কমিটির সদস্য সচিব বিমল রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক মতিউর রহমান, রাজবাড়ী জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সামাদ মিয়া, মানিকগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিএম খোরশেদ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, সহযোগী অধ্যাপক ডিএম নাসিম, শিবালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, শিক্ষক নেতা আরশেদ আলী, নজরুল ইসলাম, জনপ্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তরা বলেন, আমাদের দাবিটি সরকারের অগ্রাধিকার প্রকল্পে যুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি। চলতি বছরেই মানিকগঞ্জবাসীর প্রাণের দাবি ঢাকা মানিকগঞ্জ পাটুরিয়া রেললাইন কাজ শুরু করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিয়ন্ত্রিত এআই, নাকি নিয়ন্ত্রণহীন এআই 
নিয়ন্ত্রিত এআই, নাকি নিয়ন্ত্রণহীন এআই 
‘সামাজিক যোগাযোগমাধ্যমের কেউ কেউ ফুটবলের বাস্তবতা বোঝেন না’
‘সামাজিক যোগাযোগমাধ্যমের কেউ কেউ ফুটবলের বাস্তবতা বোঝেন না’
বহিষ্কারের ভয় নাকি অন্য কিছু: সেই শিক্ষার্থীর আত্মহত্যার নেপথ্যে কি?
বহিষ্কারের ভয় নাকি অন্য কিছু: সেই শিক্ষার্থীর আত্মহত্যার নেপথ্যে কি?
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ