লুইস-হোপ ঝড়ে আয়ারল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৫, ০০:২৯আপডেট : ১৬ জুন ২০২৫, ০০:৫৩

আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বৃষ্টির দাপট দেখা গেছে। প্রথম দুটি ম্যাচই পরিত্যক্ত ছিল। রবিবার শেষ ম্যাচ মাঠে গড়ালো, তাতে দাপট দেখালো ওয়েস্ট ইন্ডিজ। এভিন লুইস ও শাই হোপের ঝড়ো ফিফটিতে ৬২ রানে জিতেছে তারা। ১-০ তে সিরিজও ক্যারিবিয়ানদের। 

ব্রিডিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৫৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্যে নেমে ৭ উইকেটে ১৯৪ রান আসে আয়ারল্যান্ডের স্কোরবোর্ডে।

লুইসের সঙ্গে হোপের জুটি ছিল ১২২ রানের। ২৩ বলে ফিফটি করার পর ৫১ রানে থামেন হোপ। তার ২৭ বলের ইনিংসে ছিল চারটি করে চার-ছয়ে। ৪৪ বলে ৯১ রান করে দলীয় স্কোর দেড়শ পার করেন লুইস। ৭ চার ও ৮ ছয় মারেন তিনি।

টি-টোয়েন্টিতে অভিষেকের দিনে কিসি কার্টি ঝলক দেখান। ২২ বলে চারটি করে চার-ছয়ে ৪৯ রানে অপরাজিত ছিলেন তিনি। রোমারিও শেফার্ড ৬ বলে ৩ ছয়ে ১৯ রানে খেলছিলেন কার্টি।

লক্ষ্যে নেমে ১৩ রানে ওপেনিং জুটি ভাঙে। এরপর রস অ্যাডায়ার ও হ্যারি টেক্টর ১০১ রানের জুটি গড়ে লড়াইয়ের আশা বাঁচিয়ে রাখেন।

অ্যাডায়ার ৪৮ ও টেক্টর ৩৮ রান করেন। মার্ক অ্যাডায়ার ১৪ বলে ৪ ছয়ে ৩১ রানে খেলছিলেন।

আকিল হোসেন ৪ ওভারে ২৭ রান দিয়ে তিন উইকেট নেন। জেসন হোল্ডার দুই উইকেট নেন সর্বোচ্চ ৪৯ রান দিয়ে।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান