১৭ দিনে কুমিল্লা মেডিক্যালে করোনা ও উপসর্গে ৫২ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ২০:১৬আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২০:১৯

কুমিল্লায় করোনা আক্রান্তে ও উপসর্গে মৃত্যের সংখ্যা কমছে না। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনায় নতুন বছরের শুরু থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত হাসপাতালটিতে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৫ জন নারী। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। তাদের মধ্যে ৬ জন পুরুষ এবং একজন নারী।

আরও জানা যায়, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে চিকিৎসাধীন ৫ জন করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে দুই জন করোনা পজিটিভ হয়ে মারা যান।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন জানান, মেডিক্যালের কোভিড-১৯ ওয়ার্ডে ৯২ জন রোগী ভর্তি আছেন। ভর্তি রোগীদের মধ্যে ১১ জনের করোনা পজিটিভ। ১৮টি আইসিইউ এর মধ্যে সবগুলো বেডে রোগী ভর্তি রয়েছে।

তিনি জানান, গত কয়েকদিনের তুলানায় আইসোলেশন ওয়ার্ডে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি