ইটের আঘাতে হত্যা করা হয় শিশু রিফানকে

কুমিল্লা প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ০২:২০আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০২:২০

কুমিল্লার মেঘনায় ৫ বছরের শিশু রিফানুল ইসলাম রিফানের অর্ধগলিত লাশ উদ্ধারের ৭২ ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটন এবং মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। নিরবচ্ছিন্ন তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর এলাকা থেকে মূল আসামি শাকিলকে (২২) গ্রেফতার করা হয়। সে হত্যাকাণ্ডের কথা শিকার করেছে।

১৬৪ ধারায় আদালতকে দেওয়া জবানবন্দিতে শাকিল জানায়, ইট দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয় রিফানকে। এর আগে ১০ দিন নিখোঁজ থাকার পর গত শনিবার (২৩ জানুয়ারি) রিফানের অর্ধগলিত লাশ মেঘনা উপজেলার ওমরকান্দা ব্রিজ এলাকায় পুরাতন মেঘনা নদী থেকে উদ্ধার হয়। এর আগে শিশু রিফানের মা বাদী হয়ে মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল করিম জানান, কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশনায় শিশু রিফান হত্যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নামে মেঘনা থানা পুলিশ। অবশেষে রিফানের লাশ উদ্ধারের মাত্র ৭২ ঘণ্টার মধ্যে পুলিশের তৎপরতায় উদঘাটিত হয় রিফান হত্যার রহস্য।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল করিমের নেতৃত্বে অভিযান পরিচালিত করে আসামি শাকিলকে গ্রেফতার করা হয়। হত্যার কথা শিকার করে সে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউরোপে ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব
ইউরোপে ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব
বিশ্ব বাঁশ দিবস আজ
বিশ্ব বাঁশ দিবস আজ
আরব সাগরে লুকিয়ে থাকা ‘এলিয়েন দ্বীপ’ সোকোত্রা স্বর্গ নাকি ভিনগ্রহ?
আরব সাগরে লুকিয়ে থাকা ‘এলিয়েন দ্বীপ’ সোকোত্রা স্বর্গ নাকি ভিনগ্রহ?
বন্ধ হয়ে আছে ৪৫ হাজার তাঁত কারখানা, বেকার ৯৬ হাজার শ্রমিক
বন্ধ হয়ে আছে ৪৫ হাজার তাঁত কারখানা, বেকার ৯৬ হাজার শ্রমিক
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি