'তিন কোটি করোনা ভ্যাকসিন কেনা হয়েছে বাংলাদেশে'

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২১, ২১:০২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৪

বাংলাদেশের জন্য তিন কোটি ডোজ ভ্যাকসিন কেনার কথা জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, ‘বিশ্বের ১৩০টি দেশ এখনও করোনার ভ্যাকসিন পায়নি। অনেক দেশের সরকার বলছে ভ্যাকসিনের জন্য প্রয়োজনে আদালতে যাবেন। অথচ ভ্যাকসিন পাওয়ায় এগিয়ে থাকা পাঁচটি দেশের একটি বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনার নিজস্ব চেষ্টা ও তত্ত্বাবধানে আমরা করোনার ভ্যাকসিন পাই। এর সম্পূর্ণ কৃতিত্ব আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসন আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় ভার্চ্যুয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ম. মাসুদ-উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আইনমন্ত্রী আরও বলেন, ‘একটা সময় ছিল যখন শহীদ দিবস পালনেও বাধা সহ্য করতে হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে জয়ী হওয়ার পর আমরা সেটা পারি। আমরা এমন একটা বাংলাদেশে পৌঁছেছি, যখন শেখ হাসিনার প্রচেষ্টায়, অক্লান্ত পরিশ্রম আর একান্ত নিষ্ঠায় সারা বিশ্বে দিনটিকে মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেতে সক্ষম হয়েছি।

বিভিন্ন সরকারের আমলে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার হাতে জনগণ দেশের দায়িত্ব দেওয়ার পর দৃশ্য পাল্টে গেছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম. জি. হাক্কানি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন।

পরে মহান শহীদ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। 

/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী