কর্ণফুলীতে ট্রলারডুবি, শ্রমিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ মার্চ ২০২১, ১৬:২০আপডেট : ০২ মার্চ ২০২১, ১৬:২০

কর্ণফুলী নদীতে পাথরবোঝাই ট্রলার ডুবির ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২ মার্চ) ভোরে কর্ণফুলী নদীর কারারপোল এলাকায় নির্মাণাধীন একটি ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়। এরপর থেকে এখন পর্যন্ত তাদের কোনও হদিস পাওয়া যায়নি।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার বিপ্লব কুমার নাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ভোরে আমরা ট্রলার ডুবির খবর পাই। এরপর দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করি। সকালে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়েও নিখোঁজ দুই শ্রমিকের হদিস পাওয়া যায়নি। বর্তমানে উদ্ধার কার্যক্রম বন্ধ রয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে নৌ-বাহিনীসহ সংশ্লিষ্টদের সাহায্য চাওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, পাথর বোঝাই ট্রলারটি কারারপোল এলাকায় নির্মাণাধীন একটি ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। ডুবন্ত ট্রলারটির অবস্থান শনাক্ত হয়েছে। ট্রলারে থাকা শ্রমিকদের মধ্যে ২৭ জনকে জীবিত উদ্ধার হয়। তারা জানিয়েছেন নিখোঁজ দুই জন ট্রলারে ঘুমন্ত অবস্থায় ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের