বগালেকে মোটরসাইকেল খাদে পড়ে যুবক নিহত

বান্দরবান প্রতিনিধি
০১ এপ্রিল ২০২১, ০৮:১৪আপডেট : ০১ এপ্রিল ২০২১, ০৮:১৪

বান্দরবানের রুমায় বগালেক সড়কের মুনলাই পাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত এবং একজন আহত হয়েছেন। বুধবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলায় পাহাড় চূড়ায় পর্যটন কেন্দ্র বগালেক সড়কের মুনলাই পাড়া এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু দায়িত্বরত চিকিৎকরা একজনকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম জিকু বড়ুয়া (৩৪)। তার বাড়ি বান্দরবান পৌরসভার হাফেজঘোনা এলাকায়।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছে হৃদয় বড়ুয়া নামে আরও একজন। তিনি রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তার বাড়ি রুমা বড়ুয়া পাড়ায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ বেলাল জানান, মোটর সাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। আরেকজন রুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত