মুগ্ধতা ছড়াচ্ছে দুষ্প্রাপ্য মণিরাজ ফুল

খাগড়াছড়ি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২১, ১২:০৪আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১২:০৪

খাগড়াছড়ির পানছড়িতে ফুটেছে দুষ্প্রাপ্য মণিরাজ ফুল। উপজেলার ১ নম্বর লোগাং ইউনিয়ন পরিষদের মধুমঙ্গল কার্বারি পাড়ার মনচন্দ্র চাকমার বাড়িতে ফোটা মণিরাজ ফুল দেখতে ভিড় জমিয়েছেন প্রকৃতিপ্রেমিরা।

প্রয়াত প্রেমদাশ চাকমার সন্তান, পঁচাত্তর বছর বয়সী মনচন্দ্র চাকমা জানান, প্রায় চৌদ্দ বছর আগে পানছড়ি বাজার থেকে পঁচিশ টাকায় কেনা গাছটিতে গত ১৭ এপ্রিল প্রথম ফুল ফুটে। প্রথমবারের মতো নিজ চোখে মণিরাজ ফুল দেখে মনে প্রশান্তি ও আত্মতৃপ্তি এসেছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ফুলটি ফোটার পর প্রথমে কিছুদিন সাদা রঙয়ের থাকলেও পরে এটি খয়েরি রঙ ধারণ করবে। ফুলটি দুই মাস পর্যন্ত থাকবে এবং পরে ফলে পরিণত হবে।

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মুর্তজ আলী বলেন, এটি একটি নগ্নবীজী উদ্ভিদ। এর প্রকৃত নাম সাইকাস (বৈজ্ঞানিক নাম- Cycas circinalis)। এ গাছের ফুলেরে ওষধিগুণ রয়েছে। এর ফুল পেটের সমস্যা এবং ক্ষুধা-মন্দার চিকিৎসায় ভালো কাজ করে।

পানছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, মধুমঙ্গল পাড়া এলাকার বৃদ্ধ পূর্ণমোহন চাকমা, মুক্তলতা চাকমারা জানান, তারা জীবনের প্রথমবারের মতো মণিরাজ ফুল দেখেছেন। ফুলগুলো অনেকটা সাপের ফনার মতো। মনিরাজ গাছ দুষ্প্রাপ্য না হলেও এর ফুল দুষ্প্রাপ্য। সব গাছে আবার ফুল ফোটে না। তাই মনিরাজ ফুল ফোটাকে সৌভাগ্য হিসেবেও বিবেচনা করা হয়। একটি পূর্ণবয়স্ক গাছের ঠিক মাথার মধ্যে গোলাকার দৃষ্টিনন্দন মোচা বের হয়। মোচা থেকে ফুলটি ফোটার পর প্রথমে সাদা রঙয়ের থাকলেও দিন দিন এটি খয়েরি রঙ ধারণ করে। ফুল থেকে যখন ফলটি হয় তখন তা দেখতে বড় কাঁঠাল আকৃতির, যা কিছুটা শরিফা ফলের মতো ছোট ছোট কোষে ভাগ করা থাকে।

তবে সহজেই একটা থেকে অন্যটা কোষ আলাদা করা যায়। এটা নানান রোগের কাজ করে বলে অনেকে জানান। পাহাড়ের বিভিন্ন বাজারে এটির কোষ বিক্রি করতে দেখা গেলেও গাছে ফোটা মণিরাজ বর্তমান সময়ে তেমন একটা দেখা যায় না।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী