কোম্পানীগঞ্জে আগুনে পুড়লো ৬ দোকান

নোয়াখালী প্রতিনিধি
০২ মে ২০২১, ১২:১৬আপডেট : ০২ মে ২০২১, ১২:১৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর এলাকার একটি বাজারে আগুন লেগে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১ মে) দিবাগত রাত ২টায় মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারের সওদাগর মার্কেটে এ আগুন লাগে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দোকানের মালামাল কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিন মিয়া জানান, আগুনে ২টি মুদি মালের গুদাম, একটি কম্পিউটার দোকান, একটি ওষুধের দোকান, একটি কোল্ড কর্নার দোকান ও একটি ফুলের দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম