হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি আইনজীবী ও মুক্তিযোদ্ধাদের

মুনিয়ার পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি
০২ মে ২০২১, ২২:৫৬ আপডেট : ০২ মে ২০২১, ২২:৫৬

ঢাকার গুলশানের এক ফ্ল্যাটে কলেজছাত্রী মোশারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ ও কুমিল্লা মহানগর আইনজীবী কল্যাণ পরিষদ। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে কুমিল্লায় মানববন্ধন করেছে সংগঠন দুটি।  রবিবার (২ মে) পৃথক স্থানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও কুমিল্লা মহানগর আইনজীবী কল্যাণ পরিষদ এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে আইনজীবীরা মুনিয়ার পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

কুমিল্লা জজ কোর্ট প্রাঙ্গণে মহানগর আইনজীবী কল্যাণ পরিষদের মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক পিপি মুস্তাফিজুর রহমান লিটন। বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাহাবুবুর রহমান, অ্যাডভোকেট শহীদুল হক স্বপন ও অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিনসহ অনেকে। বক্তারা বলেন, এটি একটি হত্যাকাণ্ড হলেও মামলা নেওয়া হয়েছে দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে। অথচ মামলা নেওয়ার কথা ছিল নারী ও শিশু নির্যাতন আইনে।

তারা দাবি করেন, ওই কলেজছাত্রীকে নির্যাতনের পরে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, আনভীরের মা এবং আরও এক নারীর নাম উঠে এসেছে। অথচ এই মামলায় আসামি করা হয়েছে মাত্র একজনকে। অন্যদিকে,  ‍মুনিয়া হত্যা মামলা তুলে নেওয়ার জন্য গুম ও খুনের হুমকি প্রদান করা হচ্ছে তার বোনকে। আসামিদের পক্ষ থেকে একাধিক মোবাইল ফোনে হুমকি পেয়ে মুনিয়ার বোন নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। তাই হুমকি দাতাসহ মুনিয়া হত্যায় জড়িত ব্যক্তিদের মামলায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।

এ সময় তারা বিনা খরচে মৃত কলেজছাত্রীর পরিবারকে আইনি সহায়তা দেবেন বলে জানান।

কুমিল্লায় কলেজছাত্রী মুনিয়া হত্যার বিচার দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন।

মুক্তিযোদ্ধাদের মানববন্ধন: এর আগে সকাল ১১টার দিকে কুমিল্লার ছাতিপট্টি এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা শাখা একই ইস্যুতে পৃথক কর্মসূচি পালন করে।

মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহম্মেদ বাবুল দাবি করেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যথাযথ তদন্ত করে দোষী বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

মানববন্ধন কর্মসূচিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতাকর্মীরাও সংহতি জানায়।

উল্লেখ্য যে, গত ১৯ এপ্রিল ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে কুমিল্লা নগরীর তরুণী কলেজ ছাত্রী মোশারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন মুনিয়ার বোন নুসরাত।

টিএন/
সম্পর্কিত
মুনিয়া হত্যা মামলা: পিবিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে হাইকোর্টে আপিল গ্রহণ
‘সামওয়ান’ কিলড মুনিয়া-তনু-লাভলী
মুনিয়া ধর্ষণ-হত্যা মামলা: অব্যাহতি পেলেন বসুন্ধরার এমডিসহ ৮ জন
সর্বশেষ খবর
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট: জামায়াত এমপির জামাতাসহ ২ জনের জামিন
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট: জামায়াত এমপির জামাতাসহ ২ জনের জামিন
টানা চতুর্থবার দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি
টানা চতুর্থবার দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি
হামজার সঙ্গে খেলবেন, গোল করবেন: বড় স্বপ্ন মাহির
হামজার সঙ্গে খেলবেন, গোল করবেন: বড় স্বপ্ন মাহির
হিট প্রকল্পের পরিচালক হিসেবে যোগ দিলেন অধ্যাপক রাকিবুল হক
হিট প্রকল্পের পরিচালক হিসেবে যোগ দিলেন অধ্যাপক রাকিবুল হক
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি