আ.লীগ নেতার গাড়িতে মাদক পাচারচেষ্টা, চালক গ্রেফতার

 টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৮ মে ২০২১, ২০:১৮আপডেট : ০৮ মে ২০২১, ২০:১৮

টেকনাফের এক আওয়ামী লীগ নেতার প্রাইভেট কার ব্যবহার করে মাদকের চালান পাচার করার সময় ১৪ হাজার পিস ইয়াবাসহ এক চালককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ওই প্রাইভেট কার থেকে ১শ’ গ্রাম ক্রিস্টাল মেথ (মাদক) উদ্ধার করা হয়। প্রাইভেট কারটি আটক করা হয়েছে। তবে এর মালিকের নাম প্রকাশ করেনি পুলিশ। বিষয়টি খতিয়ে দেখার কথা জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তির নাম ওসমান গনি (২৩)। তিনি টেকনাফ সদরের মধ্যম গোদারবিল গ্রামের মো. রফিকের ছেলে। 

(৮ মে) শনিবার বেলা ১২টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের উত্তর লম্বরী এলাকায় তার প্রাইভেট কারটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। মাদকদব্য পাওয়ায় কারটি আটক ও তাকে গ্রেফতার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে (চট্র মেট্রা-গ ১২-২৪১০) একটি প্রাইভেট কারে মাদকের চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে শনিবার বেলা ১২টায় থানা এসআই মিল্টন খন্দকারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় ১৪ হাজার পিস ইয়াবা এবং একটি প্রাইভেটকারসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।

ওসি জানান, ‘জব্দকৃত কারটি স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বলে জানা গেছে। এ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী