শাহজাহান চৌধুরী ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ মে ২০২১, ১৭:৪২আপডেট : ১৫ মে ২০২১, ১৭:৪২

হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় গ্রেফতার জামায়াতে ইসলামের নেতা শাহজাহান চৌধুরীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৫ মে) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত এ আদেশ দেন।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম এস এম রশিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘হাটহাজারীর ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় শাহজাহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

এর আগে শুক্রবার (১৪ মে) গভীর রাতে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়ার বাসভবন থেকে তাকে আটক করা হয়।

শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে শুরার সদস্য। তিনি ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে সাতকানিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আটকের পর চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাহজাহান চৌধুরীকে শুক্রবার (১৪ মে) গভীর রাতে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়ার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গত ২৬ মার্চ হাটহাজারীতে হেফাজতের সহিংসতার ঘটনায় ইন্ধন যোগানোর অভিযোগ রয়েছে। ওই ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।’

আরও পড়ুন:

হাটহাজারীতে হেফাজতের তাণ্ডব: জামায়াত নেতা শাহজাহান চৌধুরী গ্রেফতার

/এপিএইচ/
সম্পর্কিত
‘আপনি ব্যবসায়িক পরিবারের সন্তান, তাই ব্যবসায়ীদের জন্য বাজেট দিয়েছেন’ 
সর্বশেষ খবর
দুর্গাপূজায় মাংস খাওয়া কেন হিন্দু বাঙালিদের ঐতিহ্য?
দুর্গাপূজায় মাংস খাওয়া কেন হিন্দু বাঙালিদের ঐতিহ্য?
তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য
তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য
মানদেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ, জ্বালানি তেল আমদানিতে বাড়ছে ঝুঁকি
মানদেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ, জ্বালানি তেল আমদানিতে বাড়ছে ঝুঁকি
বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানো সংক্রান্ত পরিপত্রের কার্যক্রম স্থগিত 
বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানো সংক্রান্ত পরিপত্রের কার্যক্রম স্থগিত 
সর্বাধিক পঠিত
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার