খিল দেওয়া ঘরে পড়ে ছিল মা ও দুই সন্তানের লাশ

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
২১ মে ২০২১, ২১:৫০আপডেট : ২১ মে ২০২১, ২১:৫০

বান্দরবা‌নের লামা পৌরসভার চাম্পাতলী গ্রামের কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের বসতঘর থেকে তার দুই সন্তান ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (২১ মে) রাতে বিষয়টি স্বজনরা জানতে পে‌রে পু‌লিশ‌কে খবর দেয়। নিহতরা হলেন প্রবাসী নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০), তার বড়‌ মে‌য়ে রাফি (১৩) ও ছোট মে‌য়ে নুরি (১০ মাস)।

পুলিশ ও কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের ছোটভাই আব্দুল খালেক জানান, নুর মোহাম্মদের শয়নকক্ষে তার স্ত্রী ও ছোট মে‌য়ে নুরির লাশ ও বড় মেয়ে রাফির লাশ তার রুমে পড়ে ছিল।

আব্দুল খালেক বলেন, সারাদিন কোনও সাড়া শব্দ না পেয়ে ও ঘরের মূল ফটকের দরজা বন্ধ থাকায় সন্ধ্যা ৭টায় ঘরের পেছনের জানালা দিয়ে ঊঁকি দিলে নুর মোহাম্মদের রুমে তার স্ত্রী ও ছোট সন্তানের লাশ প‌ড়ে থাক‌তে দেখি। বিষয়টি লামা থানাকে অবহিত করলে রাত ৮টা ১৫ মিনিটে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘরের ফটক ভেঙে তা‌দের লাশগুলো উদ্ধার করে।

খবর পে‌য়ে লামা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, লামা পৌরসভার মেয়রসহ এলাকাবাসী ঘটনাস্থ‌লে ছু‌টে আ‌সেন।

সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ানুল ইসলাম বলেন, লাশের প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পর অনেক রহস্যই খোলাসা হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের