হাতিয়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দি

নোয়াখালী প্রতিনিধি
২৬ মে ২০২১, ২১:০৬আপডেট : ২৬ মে ২০২১, ২১:৫৯

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারে বেড়িবাঁধ ভেঙে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বুধবার (২৬ মে) সকাল ১১টা থেকে জোয়ারে চরঈশ্বর, সুখচর, সোনাদিয়া, তমরদ্দি, হরনী, চানন্দী ও নিঝুম দ্বীপ ইউনিয়নের পানিবন্দি মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করছে।

নিঝুম দ্বীপের বেশিরভাগ এলাকা পানিতে নিমজ্জিত থাকায় বনের অসংখ্য হরিণ লোকালয়ে এসে আশ্রয় নিয়েছে। অনেক হরিণ প্রবল জোয়ারে ভেসে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিমজ্জিত এলাকার অধিকাংশ মৎস্য প্রজেক্ট ও পুকুরের মাছ ভেসে গেছে।

চরঈশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলা উদ্দিন আজাদ বলেন, জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে ইউনিয়নের তালুকদার গ্রাম, পণ্ডিত গ্রাম, হামিদ উল্যাহ গ্রাম, মৌলভী বাজার, বাংলাবাজারসহ বিভিন্ন স্থানে প্রবেশ করেছে।

তমরদ্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন বাবু বলেন, কেরালিয়া, আটারোবেকি, খিরদিয়া ও তমরদ্দি বাজারসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

হাতিয়া উপজেলা মৎস্য অফিসার অনিল চন্দ্র দাস বলেন, মাঠপর্যায়ে খবর নিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছি।

এদিকে প্রবল জোয়ারে নিঝুম দ্বীপের ছোয়াখালী এলাকায় প্রধান সড়কের একটি ব্রিজ ভেঙে পড়েছে। এতে ওই ইউনিয়নের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষের চলাচল ও সার্বিক যোগাযোগ বন্ধ রয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমরান হোসেন বলেন, পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের শুকনো খাবারের জন্য প্রতিটি ইউনিয়নে আড়াই লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা
চলতি মাসে তাপপ্রবাহ-ঘূর্ণিঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের