ভাসানচর থেকে পালানো ১২ রোহিঙ্গা নোয়াখালীতে আটক

নোয়াখালী প্রতিনিধি
১১ জুন ২০২১, ১৭:৪৩আপডেট : ১১ জুন ২০২১, ১৭:৪৩
image

ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা নারী, পুরুষ, শিশুসহ ১২ রোহিঙ্গাকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শুক্রবার (১১ জুন) ভোরে উপজেলার চরএলাহী ইউনিয়নের দক্ষিণ ঘাট থেকে আবদুল হালিম নামে এক ব্যক্তি স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়।

আটক রোহিঙ্গারা হলেন- ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের খায়ের হোসেন (৩৫), রাশেদা (২৩), খতিজা (৮৩), মমিনা বেগম (২৬), মো. ইউসুফ (৩৫), মো. সিদ্দিক (২০), জুবাইদা (১৬), আবুল হায়েজ (১৩), তারেক (৮), শহিদ (৬), ওমাহের (৪) ও আরমান (১)।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, তারা বৃহস্পতিবার (১০ জুন) দিবাগত রাতে ইঞ্জিনচালিত ট্রলার ভাড়া করে কক্সবাজারে তাদের পুরাতন ক্যাম্পের উদ্দেশে ভাসানচর থেকে রওনা দিয়েছিলেন। নৌকার মাঝি রাতের বেলা তাদেরকে চরএলাহী ঘাটে নামিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক রোহিঙ্গাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
ভাসানচর থেকে পালানো ৩৭ রোহিঙ্গা তিন দিন ভাসলেন সাগরে, সন্দ্বীপে আটক
ইউএনফপিএ-কে ৩২ লাখ ডলার দিচ্ছে জাপান
ভাসানচরের কাছে ৮৫০ টন পাথর নিয়ে ডু‌বে গে‌লো জাহাজ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম