ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি
১১ জুন ২০২১, ১৯:১০আপডেট : ১১ জুন ২০২১, ১৯:১৫

নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রবীন্দ্র চন্দ্র দাসকে (৪২) কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুন) দুপুরে নিহতের ছেলে রিকেল চন্দ্র দাস বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ ও ১৫ জনকে অজ্ঞাত আসামি করে এ হত্যা মামলা করেন।

গ্রেফতারকৃতরা হলেন চরঈশ্বর ইউনিয়নের মৃত নরোত্তম চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস (৪০) এবং চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গামছাখালি গ্রামের আনাজল হকের ছেলে আমজাদ (৩৪)। আমজাদের বিরুদ্ধে হাতিয়া থানায় অগ্নিসংযোগসহ সাতটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, রবীন্দ্র চন্দ্রকে হত্যার ঘটনায় ৫৯ জনকে আসামি করে নিহতের ছেলে মামলা করেছেন। চরঈশ্বর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হককে মামলার প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি রিকেল চন্দ্র দাসের চাচা চরঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান এবং আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল হালিম আজাদকে মামলার ১০ নম্বর আসামি করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, বৃহস্পতিবার (১০ জুন) বিকালে ও শুক্রবার (১১ জুন) ভোরে অভিযান চালিয়ে আমজাদ ও সুমনকে গ্রেফতার করা হয়। হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলার অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে