জাহাজ কাটার সময় বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ জুন ২০২১, ২৩:৪১আপডেট : ১৯ জুন ২০২১, ২৩:৪২

চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরাতন জাহাজ কাটার সময় বিস্ফোরিত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুন) দুপুরে সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় মেসার্স এস এন করপোরেশন শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক এ তথ্য নিশ্চিত করেছেন। একই দুর্ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন বলে তিনি জানান।

নিহত শ্রমিকের নাম রিপন চাকমা (২৬)। রিপন খাগড়াছড়ির দীঘিনালার কালাচানের ছেলে। আহতরা হলেন সোহেল (২৯), রকেট হোসেন (২৪) ও মো. মিন্টু (৪১)। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুমন বণিক বাংলা ট্রিবিউনকে বলেন, রিপন চাকমাসহ আহতরা পুরাতন জাহাজ কাটার কাজ করার সময় জাহাজে জমে গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিপন চাকমাকে মৃত ঘোষণা করেন। অপর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই শীলাব্রত বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, বিকাল ৪টার দিকে চারজনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা সহকর্মীদের বরাত দিয়ে তিনি বলেন, হতাহত শ্রমিকদের সহকর্মীরা জানিয়েছেন, পুরাতন একটি জাহাজের ইঞ্জিন ভাঙার সময় বিস্ফোরিত হয়ে বিষাক্ত গ্যাস বের হয়। বিস্ফোরণে এই চার শ্রমিক আহত হন।

/এফআর/ /এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি