মায়ের বিরুদ্ধে মেয়ের পর্নোগ্রাফি আইনে মামলা

ফেনী প্রতিনিধি
২৩ জুন ২০২১, ০৯:৩৮আপডেট : ২৩ জুন ২০২১, ০৯:৩৮

ফেনীতে নগ্ন ছবি ধারণের অভিযোগে মা ও ফুফাতো ভাইকে আসামি করে পর্নোগ্রাফি আইনে মামলা করেছে এক কিশোরী। রবিবার (২০ জুন) রাতে দাগনভূঞা থানায় পর্নোগ্রাফি আইনে এই মামলা দায়ের হয়। বিষয়টি নিয়ে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা।

মামলার এজাহারে বলা হয়, ফেনী সদর উপজেলার এক প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননীর সঙ্গে তার ভাগিনার অনৈতিক সম্পর্ক চলে আসছিল। একদিন ওই কিশোরীর সামনে তার মা এবং ফুফাতো ভাইয়ের সম্পর্ক ধরা পড়ে। ঘটনা ফাঁস হওয়ার ভয়ে আসামিরা ২৪ মে রাতে ওই কিশোরীর ঘুমন্ত অবস্থায় নগ্ন ছবি মোবাইলে ধারণ করে। একপর্যায়ে কিশোরীর ঘুম ভেঙে গেলে সে এ ঘটনার প্রতিবাদ জানায়। আসামিরা তাদের সম্পর্কের বিষয়টি কাউকে জানালে ধারণ করা ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।

ভুক্তভোগীর চাচা জানান, দীর্ঘদিন ধরে ভাইয়ের স্ত্রী তার ভাগিনার সঙ্গে অনৈতিক সম্পর্ক চলে আসছে। প্রতিবাদ করায় ভাতিজির ছবি ধারণ করে উল্টো মেরে ফেলার হুমকি দেওয়া হয় তাকে। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, পর্নোগ্রাফি আইনে এই মামলা দায়ের করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী