টেকনাফে আর্জেন্টিনা সমর্থককে ব্রাজিল ভক্তের ছুরিকাঘাত 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১১ জুলাই ২০২১, ১৬:০৯আপডেট : ১১ জুলাই ২০২১, ১৬:০৯

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের পরাজয়ের পর কক্সবাজারের টেকনাফে এক ব্রাজিল ভক্তের ছুরিকাঘাতে ইকবাল নামে এক আর্জেন্টিনার সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (১১ জুলাই) সকালে হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। আহত আর্জেন্টিনা সমর্থক ইকবাল মহেশখালিয়া পাড়ার আব্দুর রহিমের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে এলাকার একটি দোকানে বসে কয়েকজনের সঙ্গে খেলা দেখেন ইকবাল। খেলায় ব্রাজিল হেরে গেলে ক্ষুব্ধ হয়ে স্থানীয় শরীফের ছেলে মো. রিদুয়ান আর্জেন্টিনার খেলোয়াড় ও সমর্থকদের গালিগালাজ শুরু করে। এ সময় তর্কাতর্কির এক পর্যায়ে ইকবালকে ছুরিকাঘাত করে রিদুয়ান। পরে গুরুতর আহত অবস্থায় ইকবালকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। 

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়রী জানান, ‘ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্য মারামারি ঘটনা শুনেছি। তবে এ ঘটনায় বিস্তারিত জানা নেই।’

এ ধরনের ঘটনা অবগত নন বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

/টিটি/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা যে কোনও সময়
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা যে কোনও সময়
দোকানের ছাদেই হবে বিদ্যুৎকেন্দ্র 
দোকানের ছাদেই হবে বিদ্যুৎকেন্দ্র 
রোহিঙ্গা ক্যাম্পে পিস ক্যাফে- কমিউনিটি লাইব্রেরি চালু 
রোহিঙ্গা ক্যাম্পে পিস ক্যাফে- কমিউনিটি লাইব্রেরি চালু 
স্ত্রীকে কুপিয়ে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ
স্ত্রীকে কুপিয়ে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ