কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কুমিল্লা প্রতিনিধি
১৩ জুলাই ২০২১, ১৯:৪৪আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৯:৪৪

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। এ সময় দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার চরবাকর এলাকায় মুরাদনগরগামী যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয় মালবোঝাই ট্রাক। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত এবং চার জন আহত হন। 

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই জন চিকিৎসাধীন।

নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে আবুল কালাম (৪৫), রায়তলা গ্রামের লিটন মিয়ার স্ত্রী কামরুন্নাহার (৩০) ও ছালিয়াকান্দি গ্রামের বাবুল মিয়া (৪০)।

নিহত আবুল কালামের ভাই আনোয়ার জানান, তার ভাই কুমিল্লায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। পরিবার নিয়ে কুমিল্লায় বসবাস করতেন। তার বেয়াই অটোচালক লিটনের স্ত্রী কামরুন্নাহার, আত্মীয় আজিজুল হক ও বন্ধু বাবুল মিয়াসহ বাড়িতে আসার পথে দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে, দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থোল্লার মোড়ে সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় নিরব (৮) নামে এক শিশু নিহত হয়। নিরব থোল্লা গ্রামের অটোচালক সোহেলের ছেলে।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জল ঘোষ বলেন, সড়ক দুর্ঘটনার চারজন নিহত ও দুই জন আহত হয়েছেন। হঠাৎ সড়কে গাড়ির চাপ বেড়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় সেতু মেরামতের কাজ চলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে সব পরিবহন পারপার হচ্ছে। দুর্ঘটনায় কবলিত দুটি ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। দুটি ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

/এএম/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান