চাঁদা না দেওয়ায় গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ফেনী প্রতিনিধি
১৬ জুলাই ২০২১, ১৪:১৫আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৪:১৫

চাঁদা না দেওয়ায় ফেনী শহরের সুলতানপুরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল কালামের বিরুদ্ধে শাহ জালাল (২৭) নামে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে সুলতানপুর এলাকার ক্যাডেট কলেজ সংলগ্ন আহসান মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাগর নামে একজনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ থেকে গাড়ি বোঝাই করে ১৫টি গরু এনে বিক্রির জন্য বাড়ির সামনে রেখেছিলেন শাহ জালাল। তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানায়। একপর্যায় তার কাছে চাঁদা দাবি করা হয়। এতে রাজি না হলে গরুগুলো ছিনতাই করতে স্থানীয় কাউন্সিলর আবুল কালামসহ তার তিন সহযোগী অস্ত্র নিয়ে শাহ জালালকে জিম্মি করে। পরে চিৎকার শুনে শাহ জালালের চাচাতো ভাই মো. আল-আমিন ঘরে থেকে বের হয়ে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তাকেও মারধর করেন তারা। 

পরে আল-আমিনের স্ত্রী সুমি কালামের হাতে-পায়ে ধরে ছাড়িয়ে নেন। তাৎক্ষণিকভাবে ঘটনাটি জানাজানি হলে কাউন্সিলরসহ তার সহযোগীরা ক্ষোভে শাহ জালালকে মোটরসাইকেলে তুলে নিয়ে গুলি করে হত্যা করে পার্শ্ববর্তী একটি পুকুরে  ফেলে পালিয়ে যায়। 

ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরে পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফেনী মডেল থানার পরিদর্শক নিজাম উদ্দিন জানান, ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কালামের সহযোগী সাগর নামে একজনকে আটক করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের