হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালো স্বামী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ জুলাই ২০২১, ০০:৩৫আপডেট : ১৭ জুলাই ২০২১, ০০:৩৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্বামীর সঙ্গে অভিমান করে সীমা আক্তার (২০) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৬ জুলাই) বিকালে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর হাসপাতালে লাশ রেখে পালিয়ে গেছে স্বামী বাবুল হাসান।

নিহতের স্বজনরা জানান, তিন বছর আগে আখাউড়া উপজেলার নারায়ণপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে সীমা আক্তারের সঙ্গে বিজয়নগরের সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের আবুল হাসানের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই পারিবারিক নানা বিষয় নিয়ে কলহ চলছিলো তাদের মাঝে।

আজ দুপুরে খাবার শেষে ঘুমানোর বিষয় নিয়ে হাসানের সঙ্গে স্ত্রী সীমার ঝগড়া হয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে হাসান সীমাকে থাপ্পড় দেন। পরে হাসান বাড়ি থেকে বের হয়ে যান। থাপ্পড় দেওয়ায় অভিমান করে সীমা বিকালে নিজ ঘরে বিষপান করেন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে আনা হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক মৃত ঘোষণা করার পরপরই আবুল হাসান তার স্ত্রী সীমার লাশ হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে যান।

এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুজ্জামান হিমেল বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।  নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম