ঢাকা-সিলেট-কুমিল্লা মহাসড়কে যানজট নেই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ জুলাই ২০২১, ১৭:৪৫আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৭:৪৫

ঢাকা-সিলেট এবং কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ৭৪ কিলোমিটার অংশে যানজট নেই। শনিবার (১৭ জুলাই) সকাল থেকে এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, পবিত্র ঈদুল আজহার মাত্র চার দিন বাকি। স্বাভাবিকভাবে মহাসড়কগুলোতে যানবাহনের বাড়তি চাপ থাকার কথা। কিন্তু দেশের পূর্বাঞ্চলের চিত্র অনেকটাই ভিন্ন। ঢাকা-সিলেট মহাসড়ক এবং কুমিল্লা-সিলেট মহাসড়কের কোথাও যানজট নেই। ঢাকা-সিলেট মহাসড়কে রাজধানী ঢাকা থেকে পূর্বাঞ্চলের নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জসহ আট জেলার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

একই ভাবে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারসহ ১৫ জেলার যানবাহন চলাচল স্বাভাবিক আছে। এসব সড়কেও যানজট নেই।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া শহর ট্রাফিক বিভাগের ইনচার্জ দেবব্রত কর বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড থেকে কসবা উপজেলার কলামুড়িয়া সেতু পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কের কোথাও যানজট নেই। স্বাভাবিকভাবে যান চলাচল করছে। ঈদের আগ মুহূর্তে বিভিন্ন জেলা থেকে পশুবাহী যানবাহন মহাসড়কে চলাচল করে। যার কারণে  স্বাভাবিকের চেয়ে যানবাহনের চাপ বাড়তি থাকে। তবে বাড়তি মালামাল নিয়ে কোনও যানবাহন যদি সড়কে আটকে যায়; তখন যানজট লেগে যায়। এখন সড়ক অনেকটাই ফাঁকা।

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সরাইল কোট্টাপাড়া এলাকার হাইওয়ে পুলিশের ওসি মো. শাহজালাল আলম বলেন, আশুগঞ্জ টোল প্লাজা থেকে হবিগঞ্জের মাধবপুর সেতু পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার সড়কে যানজট নেই। তবে যাত্রীবাহী যানবাহনের চাপ স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে। কোথাও যেন যানজটের সৃষ্টি না হয় সে বিষয়ে হাইওয়ে পুলিশ সতর্ক রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের তথ্য অনুযায়ী, কুমিল্লা-সিলেট মহাসড়কের ৪০ কিলোমিটার ব্রাহ্মণবাড়িয়ার অংশে ছোট বড় মিলিয়ে দৈনিক ২২ হাজার যানবাহন চলাচল করে। একই ভাবে ঢাকা-সিলেট মহাসড়কের ৩৪ কিলোমিটার অংশে ছোট বড় মিলিয়ে দৈনিক ২৫ হাজারের বেশি যানবাহন চলাচল করে। মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটলে সড়কে যানজট লেগে যায়।

/এএম/
সম্পর্কিত
গো-খাদ্যের মৌসুমি ব্যবসা, কেমন চলছে বেচাকেনা 
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার সামগ্রী বিতরণ শুরু করলো ডিএসসিসি
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান