কুমিল্লায় একদিনে রেকর্ড ৭০১ শনাক্ত, মৃত্যু ১৫

কুমিল্লা প্রতিনিধি
২৫ জুলাই ২০২১, ২২:৩০আপডেট : ২৫ জুলাই ২০২১, ২২:৩২

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৭০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৮৩০ জন।

একই সময়ে জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৬২ জন। রবিবার (২৫ জুলাই) মারা যাওয়া ১৫ জনের মধ্যে আট জন নারী এবং সাত জন পুরুষ। জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭০১ জন নমুনা পরীক্ষা করিয়েছেন। তাদের মধ্যে ৭০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ২২৭ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪১ দশমিক দুই শতাংশ।

নতুন শনাক্তদের মধ্যে সিটি করপোরেশনের ২২৮, আদর্শ সদরের সাত, সদর দক্ষিণের সাত, বুড়িচংয়ের ৫২, ব্রাহ্মণপাড়ার ৩৩, চান্দিনার ২৮, চৌদ্দগ্রামের ৪৭, দেবিদ্বারের ১২, দাউদকান্দির পাঁচ, লাকসামের ৪৬, লালমাইয়ের ২৩, নাঙ্গলকোটের ৩৩, বরুড়ার ৬১, মনোহরগঞ্জের ৩৭, মুরাদনগরের ৪৪, মেঘনার নয়, তিতাসের চার এবং হোমনার ২৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে সিটি করপোরেশন এলাকার পাঁচ, নাঙ্গলকোটের দুই, মনোহরগঞ্জের দুই, বরুড়া, মুরাদনগর, লালমাই, বুড়িচং, তিতাস ও চান্দিনার একজন করে।

সিভিল সার্জন বলেন, এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৮৩০ জন। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানতে হবে।

/এএম/
সম্পর্কিত
হোয়াইট হাউজের বন্দুকধারী শনাক্ত, ‘যিশুর অবতার’ বলে দাবি করতেন তিনি
এইডসের ‘রেডজোন’ সিরাজগঞ্জ, আক্রান্ত ২৫৫ জন, আছে শিক্ষার্থীও
উত্তরায় বিমান বিধ্বস্তডিএনএ টেস্টে ৫ শিশুর পরিচয় শনাক্ত: সিআইডি
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী