লকডাউনেও এক চাঁদের গাড়িতে ৭০ যাত্রী! 

খাগড়াছড়ি প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, ১৫:১৪আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৫:৩৫

লকডাউন অমান্য করে একসঙ্গে ৭০ জন যাত্রী পরিবহনের অভিযোগে জব্দ করা হয়েছে একটি জিপ (চাঁদের গাড়ি)। যাত্রীদেরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেব।

সুপ্রিয় দেব বলেন, খাগড়াছড়িতে স্থানীয়রা লকডাউন মানতে চান না। বৃহস্পতিবার (২৯ জুলাই) খাগড়াছড়িতে হাটবার থাকে। লোকজন স্বাস্থ্যবিধি মেনে বাজার করে বাড়িতে ফিরবে এমনটা হওয়ার কথা থাকলেও তা হয়নি।

তিনি জানান, বাজার শেষে সদরের নয়মাইল কৃষি গবেষণা সীমানাপাড়া যাওয়ার একটি চাঁদের গাড়িতে ৭০ জন যাত্রী পরিবহন করা হয়। বলা যায় একজনের ওপর আরেক যাত্রী তুলে যাত্রী পরিবহন করা হচ্ছিলো। গাড়িটি আদালত মোড়ে আসলে পুলিশ চেকপোস্টে থামানো হয়। পরে যাত্রীরা ক্ষমা চেয়ে ছাড় পায়। তবে গাড়িটি জব্দ করে খাগড়াছড়ি সদর থানায় নেওয়া হয় বলে জানান তিনি।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করে না। এরই সুযোগ নিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহনের ঘটনায় জিপ গাড়িটি জব্দ করা হয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম