মোটরসাইকেল চালককে টেনে-হিঁচড়ে ৫ কিলোমিটার নিয়ে গেলো ট্রাকটি

চাঁদপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, ১৯:৪৯আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৯:৪৯

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নাসির উদ্দিন নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি নাসিরকে প্রায় পাঁচ কিলোমিটার পথ টেনে-হিঁচড়ে নিয়ে গেছে। পরে ট্রাকের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে চাঁদপুর সদর উপজেলার চাঁনখার বাজারের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।

নিহত নাসির উদ্দিন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯নং উত্তর গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ধানুয়া গ্রামের মিজি বাড়ির মৃত সোলেমান মিজির ছেলে। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। কুমিল্লার শাসনগাছা এলাকায় থেকে ঠিকাদারির ব্যবসা করতেন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা গাছ বোঝাই একটি ট্রাক চাঁদপুর হয়ে নাঙ্গলকোটের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি চাঁদখার বাজার এলাকায় এলে ওই পথ দিয়ে যাওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল চালক নাসির উদ্দিনকে বেপরোয়া ট্রাকটি প্রায় পাঁচ কিলোমিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর ট্রাকের নিচে দিয়ে মোটরসাইকেলটি বেরিয়ে গেলেও ট্রাকের নিচের কোনও এক স্থানে আটকে যান নাসির।

পরে ঘোষেরহাট এলাকার কয়েকজন সিএনজিচালিত অটোরিকশা চালক ট্রাকের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, সহযোগী পালিয়ে গেলেও চালক গোলাম মোস্তফা ডাবলুকে সিএনজি চালকরা আটক করে রাখেন। চালকের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। আমরা ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে আসি।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, নিহত নাসির উদ্দিন পেশায় একজন ঠিকাদার ছিলেন। দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী