লকডাউনে মায়ের চেহলাম আয়োজন করায় ছেলেকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, ২১:২৭আপডেট : ২৯ জুলাই ২০২১, ২১:২৭

লকডাউন অমান্য করে নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের পাটোয়ারী বাড়িতে মায়ের চেহলাম অনুষ্ঠান আয়োজন করায় ছেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১২টায় ওই বাড়িতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম আবু সালেহ মোহাম্মদ মোসা এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বদলকোট ইউনিয়নের পাটোয়ারী বাড়ির বজলুল রশীদ তার মৃত মায়ের জন্য লকডাউনের মধ্যেও জনসমাগম করে চেহলাম অনুষ্ঠানের আয়োজন করেছেন। বিষয়টি জানতে পেরে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়ে আয়োজককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করে। একইসঙ্গে জনসমাগম না করে রান্না করা খাবার দাওয়াত পাওয়া সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

আদালত পরিচালনায় সহযোগিতা করে চাটখিল থানার পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি