সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী হাসপাতালে

নোয়াখালী প্রতিনিধি
৩০ জুলাই ২০২১, ২১:১৯আপডেট : ৩০ জুলাই ২০২১, ২১:৪৭

নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তার ছেলে সাবাব চৌধুরীর ব্যক্তিগত সহকারী ফারহান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল বিকালে সংসদ সদস্যের বমি হয়। এতে শারীরিক অসুস্থতা দেখা দিলে জরুরি ভিত্তিতে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘তার পরিবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।’

এদিকে, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সুস্থতা কামনা করে জেলা জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে দোয়া করা হয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি