লক্ষ্মীপুরের লঞ্চ-ফেরিঘাটে পোশাক শ্রমিকদের ভিড়

লক্ষ্মীপুর প্রতিনিধি
৩১ জুলাই ২০২১, ১৬:৪০আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৬:৪৫

করোনা সংক্রমণরোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে রবিবার (১ আগস্ট) থেকে গার্মেন্টসসহ অন্যান্য শিল্প-কারখানা খোলার ঘোষণা দিয়েছে সরকার। এতে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ফেরিঘাট ও মতিরহাট লঞ্চ ঘাটে ঢাকা ও চট্টগ্রামমুখী যাত্রীদের ভিড় বেড়েছে।

শনিবার (৩১ জুলাই) সকাল থেকেই ভোলা-বরিশাল ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ফেরি পারাপারের সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানছে না যাত্রীরা।

এদিকে গণপরিবহন বন্ধ থাকায় পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ লঞ্চ, ফেরি ও নৌকায় ঘাটে এসে জড়ো হচ্ছে হাজারও মানুষ। পরে এসব অঞ্চল থেকে অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ও অটোরিকশায় করে ঢাকা-চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করছেন।

ঢাকা ও চট্টগ্রামমুখী কয়েকজন পোশাক শ্রমিক বলেন, আগামীকাল থেকে তাদের কারখানা খুলছে। এ জন্য ভোগান্তি মেনে নিয়েই কর্মস্থলে ফিরতে হচ্ছে। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে যাচ্ছেন। ভাড়া গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি।

করোনা সংক্রমণরোধে গত ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এ বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। বিধিনিষেধে সব ধরনের গণপরিবহন, সরকারি-বেসরকারি অফিস বন্ধ আছে। খাদ্যপণ্য উৎপাদন-প্রক্রিয়াকরণ, চামড়া পরিবহন-সংরক্ষণ ও ওষুধ খাত ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের শিল্প-কারখানা।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি