মাদ্রাসাশিক্ষার্থীকে ২ দিন আটকে রেখে ধর্ষণ, ইমাম গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
০২ আগস্ট ২০২১, ২৩:৫৩আপডেট : ০২ আগস্ট ২০২১, ২৩:৫৩

কুমিল্লার চান্দিনায় মাদ্রাসা শিক্ষার্থীকে দুই দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে আবুল বাশার (৫০) নামে মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার দিবাগত রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নূরজাহান হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবুল বাশার কুমিল্লার চান্দিনা উপজেলার শব্দলপুর গ্রামের মুন্সীবাড়ির মৃত মোতালেব মুন্সীর ছেলে। সে ওই উপজেলার তীরচর নয়াবাড়ি মসজিদের ইমাম।

সোমবার বিকালে র‌্যাব-১১ সিপিসির কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গত ২২ থেকে ২৪ জুলাই টানা দুই দিন চৌদ্দ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করে বাশার। এতে ভুক্তভোগী ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। ২৪ জুলাই ওই ছাত্রীর ভাই আবু ইউসুফের কাছে তাকে রেখে বাশার পালিয়ে যায়। পরে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন। মামলা করার পর থেকেই অভিযুক্ত ধর্ষক আবুল বাশার পলাতক ছিল। বিষয়টি নজরে আসলে র‌্যাব তাকে গ্রেফতারের জন্য তথ্য সংগ্রহ করে এবং গোয়েন্দা কার্যক্রম শুরু করে। রবিবার দিবাগত গভীর রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নূরজাহান হোটেলের সামনে বিশেষ অভিযান চালিয়ে বাশারকে গ্রেফতার করা হয়।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন আরও জানান, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, সে স্থানীয় একটি মসজিদে (তীরচর নয়াবাড়ি মসজিদ) ইমামের দায়িত্বে নিয়োজিত ছিল। ইমামের দায়িত্বে থাকার কারণে ওই ছাত্রীর পরিবার আরবি পড়ানোর জন্য তাকে নিযুক্ত করে। আরবি পড়ানোর কারণে তাদের বাড়িতে আবুল বাশারের নিয়মিত যাতায়াত ছিল। আরবি পড়ানোর সুযোগ নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে সে।

/এমএএ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি