রোহিঙ্গাদের মেঘনা পারে সহায়তাকারী ২ জন গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
০৪ আগস্ট ২০২১, ০৮:৪৩আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০৮:৪৩

ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়ায় অবৈধভাবে চলাফেরায় সহযোগিতা করায় দুই দালালকে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রাম থেকে সোমবার (০২ আগস্ট) গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে বৈদেশিক নাগরিক আইনের মামলায় বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের আকবর হোসেন সাইফুল্লাহ (৩৬) ও নূর ইসলাম (৪৪)।

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, গত ১৬ জুন ভাসানচর থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানায়, ভাসানচরের আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মেঘনা নদী পারাপারে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে তারা দুইজন। ওই রোহিঙ্গার সহযোগী হিসেবে আকবর ও নূর ইসলামকে আসামি করা হয়েছে।

তিনি আরও বলেন, মামলার পর থেকে তারা দুইজনই পলাতক ছিল। সোমবার রাতে তারা নিজ বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী