চট্টগ্রামে ২০৩৩টি সাধারণ ও ২৯টি আইসিইউ শয্যা খালি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ আগস্ট ২০২১, ২৩:৩৫আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২৩:৩৫

করোনা রোগীর চিকিৎসায় চট্টগ্রামে সরকারি-বেসরকারি মিলে আইসিইউ শয্যা আছে ২০৫টি। এর মধ্যে রবিবার (৮ আগস্ট) ২৯টি আইসিইউ শয্যা খালি আছে বলে জানিয়েছেন সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।

বাংলা ট্রিবিউনকে সিভিল সার্জন বলেন, ‘চট্টগ্রামে সরকারি-বেসরকারি মিলে ২০৫টি আইসিইউ শয্যা আছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৩টি এবং নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে আছে ১৬২টি। সরকারি হাসপাতালের এই ৪৩টি আইসিইউ শয্যার মধ্যে ৩৯টিতে রোগী ভর্তি আছেন। অন্যদিকে বেসরকারি ১৬২টির মধ্যে ১৩৭টি আইসিইউ শয্যায় রোগী ভর্তি রয়েছেন।’

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, করোনা রোগীর চিকিৎসায় চট্টগ্রামে সরকারি-বেসরকারি মিলে তিন হাজার ৬৮২টি সাধারণ শয্যা আছে। এর মধ্যে সরকারি হাসপাতালে এক হাজার ১৪৪টি এবং বেসরকারি হাসপাতালে ২ হাজার ৫৩৮টি শয্যা আছে। এসব শয্যার মধ্যে রবিবার ২ হাজার ৩৩টি শয্যা খালি আছে। সরকারি হাসপাতালে ৫৭৮টি, বেসরকারি হাসপাতালে এক হাজার ৪৫৫টি শয্যা খালি আছে।

প্রসঙ্গত, আজ রবিবার গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন। এর মধ্যে ৫৪ জন নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। বাকি ২২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অন্যদিকে একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪০ জন।

/এমএএ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী