নিখোঁজ চীনা শ্রমিকের মরদেহ পাওয়া গেলো পুকুরে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ আগস্ট ২০২১, ১৭:০৬আপডেট : ১২ আগস্ট ২০২১, ১৭:০৬

বাঁশখালীতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে কর্মরত নিখোঁজ চীনা শ্রমিক জিই কিংওয়েনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে কয়লা বিদ্যুৎকেন্দ্রের ভেতরে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

জিই কিংওয়েন নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান মাউমিং কোম্পানির সহযোগী সিপিপি কোম্পানির অধীনে পাইপমিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকাল ১১টা থেকে তিনি নিখোঁজ ছিলেন।

ওসি শফিউল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবার বিরতির সময় তিনি মাছ ধরতে গিয়ে ওই পুকুরে মারা যান। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

এর আগে দুপুরের খাবারে অংশগ্রহণ না করলে জিই কিংওয়েনের নিখোঁজের বিষয়টি জানাজানি হয়। এরপর কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় থানা পুলিশকে অবহিত করে। ঘটনার পর পুলিশ জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রে প্রতিদিন বেলা ১১টার দিকে দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়। বুধবার জিই কিংওয়েন খাবারের বিরতিতে বের হয়ে আর কাজে ফেরেননি।

/এমএএ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি