রাখাইনে গণহত্যা: আর্জেন্টিনার আদালতে ৫ রোহিঙ্গা নারীর সাক্ষ্য

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৮ আগস্ট ২০২১, ১৬:৩৪আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৬:৩৪

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর চালানো নৃশংস গণহত্যার বিষয়ে আর্জেন্টিনার একটি আদালতে দায়ের করা মামলার শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) শুনানিতে কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে অবস্থানরত পাঁচ রোহিঙ্গা নারী ভার্চুয়ালি অংশ নিয়ে সাক্ষ্য দিয়েছেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে বুয়েন্স আয়ার্সের আদালতে গণহত্যার মামলাটি দায়ের করা হয়।

ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপি জানায়, প্রথমবারের মতো রোহিঙ্গারা ওই মামলার শুনানিতে অংশ নিয়েছেন। আর্জেন্টিনার আদালতে মিয়ানমারের সেনাবাহিনী কিংবা নাগরিকদের বিচারের অধিকার আছে কি-না সেই প্রশ্ন উঠলেও আইনজীবীরা বলেছেন, ‘গণহত্যার মতো অপরাধ এতটাই ভয়াবহ যেকোনও দেশে এর বিচার হতে পারে’।

আর্জেন্টিনার আদালতে মামলার সাক্ষী হিসেবে মঙ্গলবার বিকালে কক্সবাজারের উখিয়া থেকে পাঁচ রোহিঙ্গা নারী ভার্চুয়ালি অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) নেতা সৈয়দ উল্লাহ।

সাক্ষীদের বরাত দিয়ে তিনি জানান, রোহিঙ্গা জনগোষ্ঠী নির্মূলে মিয়ানমার সেনাদের নির্যাতনের বর্বরতা তুলে ধরেন পাঁচ নারী। তারা এক ঘণ্টার বেশি সময় ধরে কথা বলেন। সংখ্যালঘু মুসলমানদের নির্মূল করতে গণহত্যার অভিপ্রায়ে রোহিঙ্গা নারী ও শিশুদের ধর্ষণ এবং যৌন নিপীড়নের বিষয়টি গুরুত্বসহকারে উল্লেখ করেন তারা। সবশেষে নিজ দেশে ফিরে যাওয়াসহ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো গণহত্যার কঠোর শাস্তি দাবি করেন এ পাঁচ নারী। তবে এসব নারীদের পরিচয় উল্লেখ করতে রাজি হননি এ রোহিঙ্গা নেতা।

এদিকে, এ বিষয়ে অবগত নেই উল্লেখ করে কোনও মন্তব্য করতে রাজি হননি অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) সামছু-দৌজা নয়ন।

/এফআর/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম