করোনায় প্রাণ গেলো লক্ষ্মীপুরের পৌর কাউন্সিলরের

লক্ষ্মীপুর প্রতিনিধি
২১ আগস্ট ২০২১, ১২:৪৯আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৩:০৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ রায়হান (৪৭) মারা গেছেন। রাজধানীর আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন রায়হান। তিনি পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার বাসিন্দা।

লক্ষ্মীপুর পৌরসভার সচিব মো. আলাউদ্দিন বলেন জানান, গত ২০ দিন ধরে করোনা আক্রান্ত ছিলেন রায়হান। তার ফুসফুসের ৮৫ শতাংশ ব্লক হয়ে গিয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় ১০ দিন আগে আনোয়ার খান মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। শনিবার সকাল ৯ টার দিকে তার লাশ ঢাকা থেকে বাড়িতে আনা হয়েছে। বাদ জোহর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কাউন্সিলর রায়হানের মৃত্যুতে পৌরসভার মেয়র এম এ তাহের গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি