‘বকা দেওয়ায়’ বাবাকে কুপিয়ে হত্যা করলো মদ্যপ ছেলে

খাগড়াছড়ি প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২১, ২০:২৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২১:০৭

খাগড়াছড়ির দীঘিনালার জামতলী বাঙালি পাড়ায় নেশাগ্রস্ত ছেলের এলোপাতাড়ি দায়ের কোপে বাবা নিহত হয়েছেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম- মো. মিন্টু আলী (৫২)। তিনি উপজেলার জামতলী বাঙালি পাড়ার মো. মোবারক মিয়ার ছেলে। নিহত মিন্টু আলীর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

বড় মেয়ে মিনারা (২৭) জানান, নামাজ পড়ে এসে তার বাবা ভাই জনিকে মদ্যপ অবস্থায় পেয়ে বকাঝকা করতে থাকেন বাবা। এক পর্যায়ে ভাই জনি দা এনে বাবাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

নিহতের বাবা মোবারক মিয়া জানান, তার ছেলেকে রক্তাক্ত অবস্থায় দীঘিনালা হাসপাতালে নিলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিক্যাল কর্মকর্তা ডা. মো. আবির তাকে মৃত ঘোষণা করেন।

দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মিল্টন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত মিন্টু আলীর শরীরে তিনটি দায়ের কোপ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে রয়েছে। ছেলেকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম