দুধ-ডিমের উৎপাদন বাড়াবেন প্রাণ গোপাল দত্ত

কুমিল্লা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫২

কুমিল্লা-৭ আসনের প্রয়াত সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফের কবরে শ্রদ্ধা জানিয়ে উপনির্বাচনে প্রচার শুরু করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে চান্দিনা উপজেলার গল্লাই এলাকায় গিয়ে আলী আশরাফের কবরে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেন এ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থী।

এর আগে, শনিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করে।

দুধ-ডিমের উৎপাদন বাড়াবেন প্রাণ গোপাল দত্ত

দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, ‘অধ্যাপক আলী আশরাফ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশ বিনির্মাণে শুধু মুক্তিযোদ্ধা হিসেবে নয়, একজন সংসদ সদস্য হিসেবেও তিনি ভূমিকা রেখেছেন। আমি হয়তো সেইটুকু করতে পারবো না, তবে ওনার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে কাজ করে যাবো।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে এই এলাকায় সবুজ ও শ্বেত বিপ্লব ঘটিয়ে যাবো। অর্থাৎ দুধ আর ডিমের উৎপাদন বাড়াবো। সবুজ বনায়ন গড়ে তুলবো। এর পাশাপাশি শিক্ষার উন্নয়নে কাজ করবো। কিছু কিছু ভাঙা রাস্তাঘাট রয়েছে, সেগুলো দ্রুত সংস্কার করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবো।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের