যাত্রীবাহী গাড়িটিতে সন্ত্রাসীদের ৪০-৫০ রাউন্ড গুলিবর্ষণ

বান্দরবান প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:০২

বান্দরবানের চন্দ্রঘোনা সড়কের আমবাগান এলাকায় একটি যাত্রীবাহী চাঁদের গাড়িতে ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি ছুড়েছে জনসংহ‌তি স‌মি‌তির (জেএসএস মূল) সন্ত্রাসীরা। এতে তিন জন আহত হয়েছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে বান্দরবানের কুহালং ইউনিয়নে ঘটনাটি ঘটে।

আহত তিন জন হলেন- ওয়াইনু মারমা (২৪), মেহাই চিং মারমা (১৮) ও ইয়াইচং মারমা (১৮)।

বান্দরবান সেনা জো‌ন জানিয়েছে, রাজস্থলী থে‌কে এক‌টি চাঁদের গাড়ি নি‌য়ে বান্দরবা‌নের রুমার বগা ‌লে‌কে ১৯ জনের এক‌টি দল বেড়া‌তে যায়। বিকা‌লে তারা রাজস্থলী‌তে ফেরার প‌থে রাঙ্গামাটি বান্দরবান সড়কের গলাচিপা নামক স্থানে পৌঁছালে জনসংহ‌তি স‌মি‌তির (জেএসএস মূল) সন্ত্রাসীরা গা‌ড়ি‌টি লক্ষ‌্য ক‌রে অতর্কিত গু‌লি চালায়। এ সময় ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি ছোড়ে। গাড়িতে অবস্থানরত তিন তরুণী আহত হন। প‌রে সেনাবা‌হিনী আহত‌দের উদ্ধার ক‌রে বাঙ্গালহালিয়ায় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। এছাড়াও অন্যান্য যাত্রীদের অন্য একটি গাড়িতে করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে।

সেনাবা‌হিনীর ম‌তে, সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টির জন্য জেএসএসের (সন্তু) সশস্ত্র সন্ত্রাসীরা এ কাণ্ড ঘটিয়েছে। বর্তমানে ঘটনাস্থ‌লে সেনাবাহিনীর টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ব‌লেও জানায় সেনাবা‌হিনী।

স্থানীয়রা জানিয়েছেন, বান্দরবান থেকে একটি চাঁদের গাড়ি চন্দ্রঘোনা সড়ক দিয়ে আমবাগান এলাকা পার হওয়ার সময় হঠাৎ পাহাড় থেকে সন্ত্রাসীরা গুলি চালায়। এ ঘটনায় গাড়ির চাকায় গুলি লাগলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ হামলার ঘটনায় বেশ কয়েকজন হতাহতকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশা করে বাঙ্গালহালিয়া ও চন্দ্রঘোনার দিকে নিয়ে যাওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী